Header Ads

Breaking News

হে প্রেম

নর-নারীর প্রেম শাশ্বত।  আর সেই প্রেম মানে  না  দেশ- কাল-সীমানার গন্ডি। সময় স্তব্ধ  হয়ে  যায়। কাল নিজের গতিতে আবর্তিত হয়।  কিন্তু নর-নারীর প্রেম চিরন্তন।  প্রেমের চূড়ান্ত পর্যায়ে বোধ থাকে না আপন-পরের। কারণ ভালবাসার মানুষটি তো নিজের-ই।  তাই দুই দেহ হলেও আত্মা  থাকে এক।  পরস্পরের প্রতি প্রেমের উচ্ছলতায় ভেসে যায় লোক-লজ্জার দ্বিধা , যাবতীয় কুন্ঠা। Kolkata GlitZ মনে করালো কোনো কোনো ছবির  এমন কিছু দৃশ্যের কথা।   

 ইশাকজাদে : মনে পরে ট্রেনের কামরায়  পারমা-জোয়ার খুশির জোয়ারে ভেসে যাওয়া ! মধুর মধুর।     
 
 মার্ডার: বিয়ের পরে আবার প্রেমিকের সঙ্গে দেখা। সিমরন একাত্ম হয়ে যায় তার সঙ্গে। 

ডার্টি পিকচার: বয়সে অনেক বড় প্রেমিক।  তার-ই সঙ্গে গাড়ির মধ্যে রোমান্সে বুঁদ হয়ে গিয়েছিল সিল্ক নামের সেই নবাগতা নায়িকা। 

রাজ: অবৈধ প্রেম। কিন্তু নিজেকে সংযমের বন্ধনে বেঁধে রাখতে পারেনি আদিত্য। স্ত্রী সন্জানাকে ভুলে নিজের বাড়িতে আশ্রিতা মালিনীর শরীরী সৌন্দর্যে মাতাল হয়ে ওঠে  আদিত্য।  তারপর ? জয়ী হয় আদিমতম প্রবৃত্তি।

জাবাজ: আস্তাবলে আলালের ঘরের দুলাল  অনিল কাপুর আর ডিম্পল।  দুজনের অভিব্যক্তি এককথায় অনবদ্য।