Header Ads

Breaking News

লোকে জগদীশ বলেই ডাকত - অবিনাশ



অবিনাশ মুখার্জি --- 'বালিকা বধূ ' ধারাবাহিকের ছোট্ট জগদীশ। তারপর 'সংস্কার '. কত আর বলব। একদিকে সারল্য অন্যদিকে প্রাণবন্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই বঙ্গতনয়। Kolkata GlitZ-এর মুখোমুখি অবিনাশ।  শেয়ার করলেন কেরিয়ার , জীবন নিয়ে আপন চিন্তা ভাবনা।  শুনলেন ময়ুমী গুপ্ত।



অভিনয়ে আসাটা কি নেহাত-ই কি কাকতালীয় ? 
অবিনাশ মুখার্জি : ছোট্ট থেকেই স্বপ্ন দেখতাম বড় হবার।  ভাবতাম মহাকাশচারী হব।  সবাই আমাকে চিনবে , সবাই আমাকে নিয়ে আলোচনা করবে।  তবে অভিনয়ের প্রতি একটা ভালবাসা তো ছিলই। তাই চলে এলাম অভিনয়ে।  আসলে জানো তো এটা বোধহয় আগে থেকেই কেউ ঠিক করে রাখেন।  (হাসি )

তা এখন তো তোমার স্বপ্ন পূরণ হলো।
অবিনাশ মুখার্জি : দেখো আমি সবে স্বপ্ন দেখা শুরু করেছি।  আমার পথ চলা সবে শুরু। লক্ষ্যে পৌঁছতে  এখনো অনেক দেরী।   


প্রথম নিজেকে টেলিভিশনের পর্দায় দেখে কি অনুভূতি হয়েছিল?
 অবিনাশ মুখার্জি : একটা ভীষণ সুন্দর অনুভূতি।  আমি ঠিক বলে বোঝাতে পারব না।  দুনিয়ার সব খুশি এক তরফ।  আর সেই মূহুর্ত আর এক দিকে।  সব থেকে ভালো লেগেছিল মা-বাবাকে দেখে। ওঁরা যেন নিজেদেরকে আর ধরে রাখতে পারছিলেন না।  আর আমার কথা কি বলব।  আমার যেন তখন ঠিক বিশ্বাস হচ্ছিল না।  ব্যাপারটা সত্যি না স্বপ্ন ! 

সামনে কোন ধারাবাহিকে আবার দর্শকরা তোমাকে দেখতে পাবেন?
অবিনাশ মুখার্জি :  একতা কাপুরের পরিচালনায় বালাজী টেলিফিল্মস-এর আসন্ন শো - "ইতনা করো না মুঝে পেয়ার' ধারাবাহিকে আমাকে সম্পূর্ণ একটা অন্য রকম চরিত্রে দর্শকরা দেখতে পাবেন।  চরিত্র-টা কেমন হবে তা ক্রমশ প্রকাশ্য (হাসি) ।  


বাইরে বেরোলে লোকে যখন বলে ওই যে জগদীশ যাছে , কেমন লাগে শুনতে ?
 অবিনাশ মুখার্জি : বেশ মজা লাগে।  একসময় তো লোকে অবিনাশ নামটা প্রায় ভুলেই গিয়েছিল।  খালি জাগ্গা বলেই ডাকত।  

অভিনেতা হিসেবে তোমার আদর্শ কে ?
অবিনাশ মুখার্জি : অমিতাভ বচ্চন।  ওঁর কোনো ছবি আমি মিস করি না। ওঁর অভিনীত ':দিওয়ার ' যে আমি কতবার  দেখেছি ! ইশ , যদি আমায় কেউ ওই চরিত্রে অভিনয়ের অফার দেয় , আমি তো বিনা পারিশ্রমিকে অভিনয় করব।  

অবসরে কি কর -- কোনো বিশেষ বন্ধু থুড়ি বান্ধবী-র সঙ্গে বেড়ানো ?
অবিনাশ মুখার্জি :  না না , আমার সেরকম কেউ নেই।  (একটু থেমে ) ওসব নিয়ে এখন ভাবছি না।  কাজের প্রচুর চাপ , তাছাড়া পড়াশোনা আছে না।  কমার্সের পড়াশোনা কি কম ? (হাসি )   

তোমার বয়সী  যাঁরা অভিনয়কে পেশা হিসেবে নিতে ইচ্ছুক, তাঁদের জন্য কোনো বার্তা --
অবিনাশ মুখার্জি : স্বপ্ন দেখো।  আর চেষ্টা কর আপ্রাণ যাতে সেই স্বপ্ন পূরণ হয়।  কোনভাবে নিজের স্বপ্নের সঙ্গে আপস কোরো না।  যে কাজটা করবে সেটা নিষ্ঠা ভরে কর।  তাহলেই সফল হবে।